রংপুর অফিস : ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে মুরাদ হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মুরাদ হোসেন মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজখানার ছাত্র এবং মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার দারুলের ছেলে। এলাকাবাসীর খবরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটি একটি হত্যাকাণ্ড। লাশের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে এর কারণ জানা যাবে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
সব মন্তব্য
No Comments