ফুলতলায় দুই ওয়ার্ড আওয়ামীলীগ সাঃ সম্পাদককে দল থেকে সাময়িক অব্যহতি

প্রকাশ : 27 Dec 2021
No Image

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এ বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু’র বিরুদ্ধে কাজ করার অভিযোগে ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল জলিল ও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর হোসেন অঞ্জনকে দল থেকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপপী স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সম্পর্কিত খবর

;