ডেস্ক রিপোর্ট: খুলনা জেলাধীন রুপসা উপজেলার ঘাটভোট ইউনিয়নের শিয়ালী গ্রামে চারটি মন্দিরে দুস্কৃতিকারীদের হামলা এবং স্থানীয় হিন্দু মালিকানাধীন কিছু দোকান ভাংচুরের ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও ধিক্কার জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের মানুষ ধর্মগত কোন হানাহানিতে বিশ্বাসী নয়। যুগ যুগ ধরে এদেশে সকল ধর্মের মানুষ কোন ধরণের বিভেদ ছাড়াই নিজ নিজ ধর্মকর্ম পালন করে থাকে। ঐতিহ্যগতভাবেই এদেশের মানুষ ধর্মীয় সম্প্রীতি, স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাসী। গত ০৬ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় খুলনার রুপসা উপজেলার ঘাটভোট ইউনিয়নের শিয়ালী গ্রামে মসজিদে মাগরিবের নামাজের আযান চলাকালে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তনকে কেন্দ্র করে বাদানুবাদের প্রেক্ষিতে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সেই ঘটনার মিমাংসা হয়। কিন্তু পরের দিন উদ্দেশ্যমূলকভাবে কিছু চিহ্নিত ব্যক্তি ঐ গ্রামের কয়েকটি মন্দিরে ও হিন্দু মালিকানাধীন কিছু দোকান ও বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়।
ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলা, বাড়ীঘরে অগ্নিসংযোগ অশুভ উদ্দেশ্য নিয়েই সংঘটিত হচ্ছে। এদেশের জনগণ এখন এক ভয়ংকর দু:সময়ের মধ্যে দিনাতিপাত করছে। সরকার সাম্প্রদয়িক সম্প্রীতির জন্য বড় বড় কথা বললেও তা রক্ষায় ব্যর্থ হচ্ছে বলেই ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বাড়ীঘরে হামলা হচ্ছে। শুরু থেকেই যথার্থ পদক্ষেপের মাধ্যমে এই সাম্প্রাদায়িক সংঘাত বন্ধ করতে পারলে তা অব্যাহত থাকতো না।
ঐক্যবদ্ধ শক্তির প্রবল সাহসের কাছে কখনোই কোন অশুভ শক্তির উত্থান সম্ভব নয়। যারা ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর নির্মম হামলা চালাচ্ছে তারা মানবজাতির শত্রু।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উত্থাপিত এ-সংক্রান্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন আইনগত পদক্ষেপ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে, যার ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম ...
স্টাফ রিপোর্টার: সাবেক জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও না ...
স্টাফ রিপোর্টার: ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীর নাম বিবি সাওদা (৩৭)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ...
সব মন্তব্য
No Comments