উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্প বীর নিবাস এর ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। ১৯ ডিসেম্বর রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বড়াকোঠা ইউনিয়নের শাকরাল গ্রামের অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজেদ আলী হাওলাদারের আবাসন নির্মানের মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের অর্থায়নে ১৪ লক্ষ টাকা ব্যয়ে ভবনের ভিত্তিপ্রস্থর উদ্ধোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি অশোক কুমার হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন শাহা, উপসহকারী প্রকৌশলী মোঃ মনির হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ হারুন অর রশিদ, মোঃ সেকান্দার আলী, ঠিকাদার মোঃ লিটন মিঞা , ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা,ইউপি সদস্য হারুন অর রশিদ । উপজেলায় ৯টি ইউনিয়নে ১২ টি মুক্তিযোদ্ধা আবাসন নির্মানের কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন বীর মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশেষ্ঠ সন্তান। দেশের কোন মুক্তিযোদ্ধারা আশ্রয়হীন থাকবেনা। প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আবাসন উপহার দিবেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল বাংলা নববর্ষ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:
“শুভ নববর্ষ ১৪৩৩।
পহেলা বৈশাখের এই শুভক্ষণে বাংলা নতুন বছরক ...
স্টাফ রিপোর্টার: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রী একটি বাণী দিয়েছেন। এতে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ...
স্টাফ রিপোর্টার: শিশুদের হামসহ বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন জমা দেওয়া হয়েছে।
...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোট ৭০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
< ...
সব মন্তব্য
No Comments