সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর বকশিগঞ্জে নির্বাচনে পুলিশের গাড়ি পুরানোর ঘটনায় পালিয়ে থাকা ৫ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ বাড়ী ফিরতে শুরু করেছে।
গত সোমবার জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ মেরুরচর হাসেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে নিরীহ কাউকে গ্রেফতার না করার আশ্বাস দিলে গ্রামের মানুষ বাড়ী ফিরতে শুরু করেছে।
জানা যায়, ৫ জানুয়ারি মেরুরচর ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেরুরচর হাসেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থীর সাথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ,কেন্দ্রে হামলা,ভাঙচুর,পুলিশের উপর হামলা,পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৯৬ জনের নাম উল্লেখ করে এবং ১ হাজার ২০০ জনকে অজ্ঞাত রেখে মামলা করে। এই ঘটনার পর থেকে মেরুরচর ইউনিয়নের বাঘাডোবা,কলকিহারাভাটা,ফকিরপাড়া,গেয়ালেরচর এবং মেরুরচর গ্রামের ১০ হাজার মানুষ পুলিশি হয়রানির আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকে। যাদের বেশিরভাগই পুরুষ মানুষ। এই ৫ গ্রামের বাজারঘাট,দেকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পুরুষশূন্য গ্রামগুলোতে নারী-শিশুরা অসহায় হয়ে পড়ে। এলাকায় নিরীহ মানুষদের বাড়ী ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন সমাবেশ করে। এতেও মানুষের ভয় কাটেনি। পরে গত সোমবার জামালপুর পুলিশ সুপার মেরুরচর হাসেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে জনসাধারনের সাথে মতবিনিময় করে। পুলিশ সুপারের আশ্বাসের পর থেকেই পালিয়ে থাকা পাঁচটি গ্রামের মানুষ বাড়ী-ঘরে ফিরতে শুরু করেন। বাজারের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে শুরু করেছে ব্যবসায়ীরা।
এলাকার জনসাধারণ বলেন,পুলিশ সুপারের মতবিনিময় সভার পরে থেকে মানুষজন এলাকায় ফিরেছে। সমস্ত দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠানও খুলতে শুরু করেছে। সবকিছু পূর্বের মত স্বাভাবিক হচ্ছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments