মৌসুমী বায়ু ১৫ অক্টোবরের মধ্যে বিদায় নিতে পারে

প্রকাশ : 13 Oct 2025
মৌসুমী বায়ু ১৫ অক্টোবরের মধ্যে বিদায় নিতে পারে

ডেস্ক রিপাের্ট: মৌসুমের স্বাভাবিক লঘূচাপটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু রংপুর এবং রাজশাহী বিভাগ থেকে বিদায় নিয়েছে এবং ১৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে দেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নিতে পারে। আবহাওয়াবিদ ডা. মো. ওমর ফারুক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯৩%


আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৩৫ মিনিটে। এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৫৬ মিনিটে। 


সম্পর্কিত খবর

;