কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পৌর শহরের রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জীন খালের মধ্যে জমে থাকা ময়লার স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর শরীরে লাল এবং খয়রী রংয়ের মেক্সি পরিহিত ছিলো। তার মুখ মন্ডল এবং শরীরের বিভিন্ন স্থান পচণ ধরে পোকায় খেয়ে ফেলায় পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
রাজশাহী অফিস: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ থেকে ৩২ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলা ...
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিল ...
সব মন্তব্য
No Comments