চট্টগ্রাম অফিস: শুধু লোক দেখানো পরিবর্তন নয়, সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য বললেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।
আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকালে রাঙ্গামাটি সদরে মোনঘর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন ।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা সবসময় বলে থাকেন- ৫ই আগস্টের পরিবর্তন এসেছে সবার জন্য। প্রধান উপদেষ্টা গত ১১ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদেরকে একটি আধুনিক পরিবর্তনশীল বৈসম্যমুক্ত সমাজ, দেশ ও রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে পার্বত্য চট্টগ্রাম পরিচালনার আহ্বান জানিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি বলে জানালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, পার্বত্য এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে আমাদের দায় দায়িত্ব রয়েছে। উপদেষ্টা বলেন, আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই। আমি চাই পার্বত্য অঞ্চলে কোয়ালিটি education, এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ও লাইভলিহুড এর উপর কাজ করতে। তিনি এই বিষয়ে সকলের সহযোগিতা চান।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহায়তায় মোনঘর আবাসিক বিদ্যালয় ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাত্রাবাসে এতিম ও দুর্গম এলাকার ছাত্ররা থাকার সুযোগ পাবে।
মোনঘর কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মিজ নিরুপা দেওয়ান এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার সহধর্মিনী নন্দিতা চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান,রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, ভান্তে শ্রদ্ধালংকার মাহাথের, মোনঘর আবাসিক বিদ্যালয় ও কলেজের পরিচালক ও অধ্যক্ষ অশোক কুমার চাকমা, মোনঘর কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক কীর্তি নিশান চাকমা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, বিজেপি, জয়ী হলেও বাংলাদেশে পুশইনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এরপরও সী ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর একটি প্রতিনিধি দল।সাক্ষাৎকালে প্রতিনিধি দল ...
ডেস্ক রিপোর্ট: আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ-সদস্য মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতিকে শপথ বাক্য পাঠ করান।আজ ...
সব মন্তব্য
No Comments