সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি: শ্রীমঙ্গলের কালীঘাট চা বাগানে প্রতিষ্ঠিত 'আলোর দিশারী পাঠাগারে প্রায় ৬ হাজার টাকার ৫৬টি বই উপহার প্রদান করলো চা শ্রমিক সন্তান ও লাইট হাউসের স্বত্বাধিকারী সুধীর চাষা।
এ উপলক্ষে অদ্য শুক্রবার ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় কালীঘাট চা বাগানে পাঠাগারের অস্থায়ী কার্যালয়ে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক পরিতোষ তাঁতীর সঞ্চালনায় ও কালীঘাট ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার শামসুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক সুদর্শন শীল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী, শ্রীমঙ্গলের বৈদ্যুতিক সরঞ্জামের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান 'লাইট হাউস'-এর স্বত্বাধিকারী সুধীর চাষা ও সাবেক পঞ্চায়েত সভাপতি নিরাকার তাঁতী প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাজেন, আকাশ, সীমা, রিপন, দীপক, বিদ্যুৎ, প্রাণতোষ, অর্পিতা, বর্ষা, অন্তরা, অজয়, জগৎ, মনোজ, পূজা, হৈমন্তী, রিমান এবং এলাকাবাসী সহ পাঠাগারের সদস্যরা।
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments