ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্র মৈত্রী'র সভাপতি অতুলন দাস আলো এবং সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি আজ এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। গেল নভেম্বর মাস থেকে টানা ১০০ দিন যাবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে অনুষদ নেয়ার দাবীতে আন্দোলন করে আসছিলো। এই যৌক্তিক আন্দোলনে ছাত্র মৈত্রী’র পূর্ণ সমর্থন রয়েছে।
শিক্ষার্থীদেরকে ভিতিপ্রদর্শন ও মনোবল ভেঙ্গেদিয়ে চলমান আন্দোলন থেকে সরিয়ে দেয়ার জন্য এই ঘৃণ্য হামলা চালানো হয়েছে। নেতৃদ্বয় আজকের এই হামলার ঘটনায় জরিতদের দ্রুত খুজে বের করে বিচারের আওতায় আনার দাবী জানান। তারা আরো বলেন এই সমস্যা বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সমাধান না করলে ছাত্র মৈত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পক্ষে আন্দোলনে যেতে বাধ্য হবে।
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে চলতি বছরের জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিলেন মোটরসাইকেল আরোহী ও পথচারী। এক মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ...
সব মন্তব্য
No Comments