রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে তলা ফেটে ৬ হাজার ৪শ’ বস্তা সার নিয়ে আব্দুর রহমান নামের একটি বাল্কহেড (পণ্যবাহী নৌযান) ডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া বাল্কহেডের চালকসহ ৩ জন শ্রমিক নদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রক্ষা করা সম্ভব হয়নি বাল্কহেড ও সার। সোমবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খোদাবখ্সা এলাকা সংলগ্ন সন্ধ্যা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন কুমার সাহা জানান, যদিও সরকারি লেভেলযুক্ত কোন বস্তা আমরা এখনো দেখিনি। ফলে নিশ্চিত করে বলতে পারছি না। তবে ধারণা করছি নৌযানটিতে সরকারি সার ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, বেলা ১১টার দিকে আমরা খবর পাই সবুজ রঙ করা একটি বাল্কহেড ধীরে ধীরে নদীতে ডুবে যাচ্ছে। বেলা ৪টার দিকে নৌযানটি পুরোপুরি ডুবে যায়। তবে নৌযানের চালক ও সাথে থাকা দুইজন শ্রমিক নদী সাতরে তীরে উঠে আসেন। তিনি আরও জানান, বাল্কহেডটিতে ৫০ কেজি ওজনের ৬ হাজার ৪শ’ বস্তা সার ছিল। যশোর জেলার নোয়াপাড়া অভয়নগর থেকে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গুদামে সারগুলো নেওয়া হচ্ছিল। বাল্কহেড মালিকের বাড়ি বাগেরহাট জেলায়। সন্ধ্যায় মালিকপক্ষ থানায় এসেছেন। তারা জানিয়েছেন, বাল্কহেডটিতে থাকা সার সরকারি। এদিকে বাল্কহেডটি যেখানে ডুবে আছে সেখানে একটি বাঁশ পুতে দেয়া হয়েছে, যেন অন্য কোন নৌযান দুর্ঘটনার শিকার না হয়। উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো: তৌহিদ জানান, শিকারপুর গুদামে কোন সার আসছিল এমন কোন তথ্য তার কাছে নেই। এমনকি বাল্কহেড ডুবিতে সরকারি সার ডুবে গেছে তাও জানা নেই। উপজেলা গুদামে সাধারণত এত বেশি বস্তা সার বরাদ্দ দেওয়া হয় না বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments