জাবি প্রতিনিধি : আর্ন্তজাতিক ধরিত্রী দিবসে "Plantation and Cleanness Drvie "প্রতিপাদ্যকে ধারণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আর্থ সোসাইটি। দিবসটি উপলক্ষে ফলজ, বনজ, ঔষধিগুণ সম্পন্ন বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়।
সোমবার (২২ এপ্রিল ) সকাল সাড়ে ন’টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কুফল বর্তমান বিশ্ব ভোগ করছে মনে করিয়ে দিয়ে জাবি আর্থ সোসাইটির সভাপতি শিমুল আহমেদ বাপ্পি বলেন, জলবায়ু পরিবর্তন ও গ্রিন হাউস গ্যাসের প্রভাব রুখতে বৃক্ষরোপনের বিকল্প নেই। পরিকল্পিত নগরায়নের পাশাপাশি আমাদের পরিকল্পিত বৃক্ষরোপনে মনোযোগি হতে হবে। তাছাড়া, জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাড়াতে হবে।
সোসাইটির সাধারণ সম্পাদক তামিম মোস্তরী বলেন, দেশের জনগণকে বৃক্ষরোপণে উৎসাহ প্রদানের জন্য আমাদের এমন উদ্যোগ। পরিবেশের তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। তাছাড়া, ষড়ঋতুর এ দেশে এখন তিন থেকে চারটি ঋতুর বৈচিত্র উপলব্ধি করা যায়। বৈশ্বিক উষ্ণায়নের এ চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপনের বিকল্প নেই।এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর্থ সোসাইটির বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments