ডেস্ক রিপোর্ট: আইনী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান “সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস”-এর পার্টনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট মিস নাজিয়া কবির প্রাইম ব্যাংক পিএলসি. -এর পরিচালনা পর্ষদে প্রথম নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে সম্প্রতি যোগদান করেছেন।
মিস নাজিয়া কবির যুক্তরাজ্যের লিংকনস ইন সোসাইটি থেকে বার-এট-ল, উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (স্নাতক), ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইনে স্নাতকোত্তর, ও সিটি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য।
প্রায় দুই দশকের বেশি সময় ধরে মিস নাজিয়া কবির কোম্পানী ও ব্যাংকিং আইন, প্রকল্প অর্থায়ন ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, একীভূতকরণ ও অধিগ্রহণ, মধ্যস্থতা ও সালিশি কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আইনী পরামর্শ প্রদান করে আসছেন।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments