স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
এ উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া, এদিন মরহুমের রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রোববার (২২ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের ৭ সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর কর্মকাণ্ড, আঞ্চলিক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীবাসীর জন্য রাতে মেট্রোরেল ব্যবহারের সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রাতের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর মেট্রোরেলে যাত্রীস ...
সব মন্তব্য
No Comments