বিশেষ প্রতিনিধি : প্রখ্যাত অাইনবিদ ও লেখক, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি, অনুবাদক, বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেনের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে প্রধান বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে বাদ জোহর হাইকোর্ট মাজার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেন ১৯১৬ সালে ব্রিটিশ ভারতের হবিগঞ্জ জেলার লস্করপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা তরফ রাজ্য বর্তমানে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর হাবিলীর জমিদার কথাসাহিত্যিক ও কবি সৈয়দ আব্দুল মোতাকাব্বির আবুল হোসেন।
শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি ১৯৪০ সালে ঢাকা জেলা আদালতে আইন ব্যবসা শুরু করেন। তিনি কিছু সময়ের জন্য দারুল আলম আহসানিয়া মাদ্রাসায় অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৪২ সালে তিনি হবিগঞ্জ মহকুমা আদালতে যোগ দেন এবং ১৯৪৩ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত সেখানে সহকারি সরকারি উকিল হিসেবে কর্মরত ছিলেন।
সৈয়দ এ.বি মাহমুদ হোসাইন ১৯৪৮ সালে ঢাকা হাইকোর্টে আইন ব্যবসায়ে যোগ দেন। তিনি পাকিস্তানের ফেডারেল কোর্টের এটর্নি (১৯৫১) ও সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট হিসেবে (১৯৫৮) তালিকাভুক্ত হন। ১৯৬৫ সালে তিনি হাইকোর্টের বিচার বিভাগীয় বেঞ্চে বিচারপতি পদে আসীন হন।
বাংলাদেশের স্বাধীনতার পর সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। ১৯৭৫ সালের নভেম্বর মাসে তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হন এবং ১৯৭৮ সালে এ পদ থেকে অবসর গ্রহণ করেন।
বিচারপতি হিসেবে সৈয়দ এ.বি মাহমুদ হোসেন আইনের গুরুত্বপূর্ণ ব্যখ্যাসহ অনেকগুলি সুস্পষ্ট রায় প্রদান করেন। যেমন, মাহবুব হোসেনের মামলায় তিনি রায় প্রদান করেন যে, সংবিধিবদ্ধ সংস্থার কর্মচারীরা যেমন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে গণ্য নয় তেমনি এই দুই পক্ষকে প্রভূ-ভৃত্যের সাধারণ সম্পর্কেরও অন্তর্ভূক্ত করা যায় না। তবে তাদের চাকুরি সরকারি কর্মচারীর বৈশিষ্ট্যসম্পন্ন সংবিধিবদ্ধ পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাদের চাকুরি থেকে বরখাস্ত করা যায় না।
বিচারপতি সৈয়দ এ.বি মাহমুদ হোসেন হযরত আব্দুল কাদের জিলানীর (রঃ) ফার্সি ভাষায় লিখিত দিওয়ান-এ-গওসিয়া নামক বিখ্যাত গ্রন্থটি ইংরেজি ও বাংলায় অনুবাদ করেন।
তিনি ১৯৮২ সালের ২ আগস্ট মৃত্যুবরণ করেন।
সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেনের শ্রদ্ধা নিবেদন
প্রখ্যাত অাইনবিদ ও লেখক, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি, অনুবাদক, বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেনের ৪০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি, বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন।
সৈয়দ আমিরুজ্জামানের শ্রদ্ধা নিবেদন
প্রখ্যাত অাইনবিদ ও লেখক, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি, অনুবাদক, বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেনের ৪০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান। তাঁর ৪০তম মৃত্যুবার্ষিকীতে আরও শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক তাপস ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি, বাংলাদেশ নারী মুক্তি সংসদের সৈয়দা তাহমিনা বেগম ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা যুগ্ম অাহবায়ক অন্তরা ঘোষ।
সুপ্রিমকোর্টের বেঞ্চ অফিসার সৈয়দ অাক্রামুজ্জামান নাদিমের শ্রদ্ধা নিবেদন
প্রখ্যাত অাইনবিদ ও লেখক, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি, অনুবাদক, বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেনের ৪০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে কর্মরত বেঞ্চ অফিসার সৈয়দ অাক্রামুজ্জামান নাদিম।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আমি দেশের সকল নাগরিককে ...
স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার নাম এবং ‘জয় বাংলা’ নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। পূর্বের নাম পরিবর্তন করে জাহাজগুলোর জন্য নতুন নাম অনুমোদন দিয়ে কোস্টগার্ডে ...
স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। প্রথমবারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর প্রচলিত রুট ব্যবহার ...
সব মন্তব্য
No Comments