ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু

প্রকাশ : 15 Aug 2024
ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ্ পর্যন্ত ডেঙ্গুতে ৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ৩৫ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ১৪৫ জন ও নারী ৮৭  জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৮ হাজার ৭০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৫ হাজার ২৯০ জন ও নারী ৩ হাজার ৪০৮  জন।



সম্পর্কিত খবর

;