বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘নিউক্লিয়ার ফেস্ট এন্ড রিসার্চ ফেয়ার’ আজ ১৬ মে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফেয়ার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. আফরোজা শেলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার পাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশে পারমাণবিক শিল্পের বিকাশে দক্ষ মানব সম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করে বলেন, আন্তঃবিভাগীয় গবেষণামূলক সম্পর্ক বৃদ্ধি এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা আরও জোরদার করার মাধ্যমে এই খাতের উন্নয়ন ঘটাতে হবে। বৈজ্ঞানিক গবেষণা, উদ্ভাবন ও আবিষ্কারের মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ক্ষেত্রে কার্যকর ভ‚মিকা পালনের জন্য তিনি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, দিনব্যাপী এই ‘নিউক্লিয়ার ফেস্ট এন্ড রিসার্চ ফেয়ারে’ উদ্ভাবন বিষয়ক পোস্টার ও গবেষণাকর্ম প্রদর্শন, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments