স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের ‘জুলাই শহিদ’ ও আহতদের ‘জুলাইযোদ্ধা’ নামে স্বীকৃতি দিয়েছে সরকার। শহিদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা এবং মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন। উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে জুলাই গণঅভুত্থ্যানের জুলাইযোদ্ধা ও জুলাইশহিদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এবং তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় হতে প্রাপ্ত তালিকা অনুযায়ী ইতিমধ্যে জুলাইয়ের ৮৪৪ জন জুলাই শহিদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। শহিদ হওয়ায় প্রত্যেকটি শহিদ পরিবার এককালিন ৩০ লাখ টাকা অনুদান পাবে। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরে ৭৭২টি শহিদ পরিবারের প্রত্যেক পরিবারকে উত্তরাধীকার আইন অনুসারে ১০ লাখ টাকা করে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। প্রতি শহিদ পরিবারের অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ২০২৫-২০২৬ অর্থ বছরের জুলাই মাস হতে প্রদান করা হবে। অবশিষ্ট ৭২টি শহিদ পরিবারের মধ্যে পরিবারিক ও ওয়ারিশগত জটিলতা নিরসন করে সঞ্চয়পত্র প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।
ফারুক ই আজম বলেন, স¦াস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুসারে ৫ আগষ্ট, ২০২৪ হতে আজ পর্যন্ত ৭৫ জন জুলাইযোদ্ধাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বর্তমানে ৪৬ জন জুলাইযোদ্ধা চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। আরো ৩২ জন জুলাইযোদ্ধা উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশে যাওয়ার জন্য অপেক্ষমান আছে। জুলাইযোদ্ধাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার এখন পর্যন্ত ৭৮ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকা ব্যয় করেছে।
উপদেষ্টা আরো বলেন, বিধিমালা অনুযায়ী শহিদ পরিবারের সদস্য, আহত ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উপার্জনমুখী কাজের জন্য প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। শহিদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের ভাতা কার্যক্রম অনলাইনে প্রদান এবং সমৃদ্ধ তথ্য ভাণ্ডার তৈরির লক্ষ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিষ্টেম তৈরির কার্যক্রম চলমান রয়েছে।
জুলাইযোদ্ধারা ক্যাটেগরি ‘এ’, ক্যাটেগরি ‘বি’ ও ক্যাটেগরি ‘সি’ অনুযায়ী সুবিধা পাবেন। ক্যাটেগরি ‘এ’ জুলাইযোদ্ধাগণ এককালীন নগদ ৫ লাখ টাকা অনুদান পাবেন। ২০২৪-২০২৫ অর্থ বছরে নগদ ২ লাখ টাকা করে ৪৯৩ জন জুলাইযোদ্ধাকে মোট ৯ কোটি ৮৬ লাখ টাকা প্রদান করা হয়েছে। অবশিষ্ট ৩ লাখ টাকা ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই মাসে প্রদান করা হবে। ‘বি’ ক্যাটেগরি জুলাইযোদ্ধাগণ এককালীন ৩ লাখ টাকা অনুদান পাবে। ২০২৪-২০২৫ অর্থ বছরে নগদ ১ লাখ টাকা করে ৯০৮ জনকে মোট ৯ কোটি ৮ লাখ টাকা প্রদান করা হয়েছে। অবশিষ্ট ২ লাখ টাকা ২০২৫-২০২৬ অর্থ বছরের জুলাই মাসে প্রদান করা হবে। ‘সি’ ক্যাটেগরির জুলাইযোদ্ধারা ১ লাখ টাকা অনুদান পাবেন। ২০২৪-২০২৫ অর্থ বছরে ১ লাখ টাকা করে ১০ হাজার ৬৪২ জনকে মোট ১০৬ কোটি ৪২ লাখ টাকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে।
২০২৪-২০২৫ অর্থ বছরে আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসা, শহিদ পরিবারের অনুকূলে সঞ্চয়পত্র এবং আহতদের অনুকূলে এককালীন অনুদান বাবদ ২৫৯ কোটি ৬৮ লাখ ৪ হাজার ২১২ টাকা ব্যয় করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও ব ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ০। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্য ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টা ও সং ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ...
সব মন্তব্য
No Comments