ডেস্ক রিপোর্ট: মুক্তিযুদ্ধের চেতনা শিশু কিশোরদের মধ্যে ছড়িয়ে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করে বাংলা একাডেমীর মহাপরিচালক, বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক আনজীর লিটন বলেছেন, আগামী প্রজন্মকে দেশপ্রেমীক হিসেবে গড়ে তুলতে হলে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটানোর কোন বিকল্প নেই। এজন্য শিশু একাডেমির পক্ষ থেকে আমরা কাজ করে যাব।সোমবার জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের পক্ষ থেকে বাংলা একাডেমীর নব নিযুক্ত মহাপরিচালকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিশু-কিশোরদের অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছেন। তাই সোনার বাংলায় সোনার মানুষ গড়ে তুলতে খেলাঘর সহ আমাদের সবাইকে একযোগে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অধিকার প্রতিষ্টায় কাজ করা উচিত।
এসময় খেলাঘর সংগঠকরা একাডেমীর পক্ষ থেকে সারাদেশে শিশু বান্ধব কর্মসূচী গ্রহণের দাবি জানান।
খেলাঘরের পক্ষ থেকে বক্তব্য রাখেন, অধ্যাপক নিরজ্ঞন অধিকারী, ডা. শাহদাত হোসেন নিপু, প্রণয় সাহা, শফিকুর রহমান শহীদ, আবদুল মান্নান, হান্নান চৌধুরী, আশরাফিয়া আলী আহমেদ নান্তু, মোস্তফা ইকবাল, সামিনা জাহান, মো. আদেল প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments