চট্টগ্রাম অফিস: সেলুনে আসা সেবা গ্রহীতাদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম সিটির শুলকবহরে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করেন সুচায়ন বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুধাংশু বিকাশ রায়। এ সময় নয়ন হেয়ার কাটিং সেলুনের স্বত্বাধিকারী রানা দাশ গুপ্তের হাতে বই ও সেলফ তুলে দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম, নাট্যজন শাহিন চৌধুরী, বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, উচ্চারণ নাট্য সম্প্রদায়ের নাট্য কর্মী ফোরকান আহমেদ, নাট্যকর্মী আবু তাহের সাইমন, পারভেজ চৌধুরী, মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন, এ কার্যক্রমের ফলে বই পড়ায় উদ্বুদ্ধ হবে সবাই।
উল্লেখ্য, অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের উদ্যোগে নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যক্রম শুরু হয়।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments