স্টাফ রিপোর্টার: শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক দিবস হলো ১লা মে। ১৮৮৬ সালের এই দিনে শ্রমিকদের উপর নিপীড়ন, নির্যাতনের প্রতিবাদে এবং শ্রমঘন্টা ১২-১৬ থেকে ৮ ঘন্টা করার দাবীতে আমেরিকার শিকাগো শহরের হে-স্কয়ারে শ্রমিকদের এক শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে বোমা বিষ্ফোরণ ও পুলিশের নির্বিচার গুলিতে বহু শ্রমিক হতাহত হয়। ওই ন্যাক্কারজনক ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিশ্ব জুড়ে পালিত হয়ে আসছে।
বাংলাদেশে আজ বিপুল উৎসাহ উদ্দীপনায় শ্রমিক দিবস পালন হচ্ছে কিন্তু মে দিবসের চেতনা আজও বাস্তবায়িত হয় নাই। আমাদের প্রয়াত চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ শ্রমিকদের কল্যাণে অনেক কাজ করে গেছেন। তিনি শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের বিষয়ে শক্তি প্রয়োগ না করে ট্রেড ইউনিয়নের সাথে আলোচনা করে শ্রমিকদের বহু সমস্যা সমাধান করেছেন। বাংলাদেশে আজ বহু কলকারখানা বন্ধ। মালিকরা একটি প্রতিষ্ঠান চালাতে গিয়ে দীর্ঘদিন লাভ করে একসময় লোকসান দেখিয়ে কারখানা বন্ধ করে দেয়। এতে বহু শ্রমিক বেকার হয়ে যায়। সরকারের উচিত যে সকল প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাণিজ্য এবং বাংলাদেশের অর্থনৈতিক সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে সে সকল প্রতিষ্ঠানকে সাবসিডি দেয়া। গত ইউনুস সরকারের আমলে প্রায় ২৭ লক্ষ শ্রমিক বেকার হয়েছে। এবছরও ৫/৬ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে। প্রতি বছর শ্রম বাজারে নতুন ৩০ লক্ষ শ্রমিক যোগ হওয়ার যোগ্য হয়। এই হিসাবে বাংলাদেশে যে পরিমান বেকার হয় তা দিয়ে পৃথিবীর কয়েকটা দেশ হয়ে যায়। কলকারখানা বন্ধ ও পুনরায় চালু করার মধ্যবর্তী সময়ে সরকারকে বেকার ভাতা দিতে হবে। শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০০ ডলারের সমমান হওয়া উচিত। যাতে করে একটি শ্রমিক তার পরিবার নিয়ে মোটামুটি জীবন ধারণ করতে পারে।
আজ মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শান্ত’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা- মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান- আহাদ ইউ চৌধুরী শাহীন,এম এ সোবহান,যুগ্ম মহাসচিব-দ্বীন ইসলাম শেখ, কৃষক পার্টির সদস্য সচিব আব্দুল কুদ্দুস মানিক।
শ্রমিক পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান আমির উদ্দিন আহমেদ ডালু, মোঃ হেলাল উদ্দিন, আক্তার হোসেন দেওয়ান, মোঃ হুমায়ুন খান, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন চাকলাদার, মোঃ হেলাল উদ্দিন হেলাল, জুবের আলম খান রবিন, সাংগঠনিক সম্পাদক- কাজী আবুল খায়ের, আব্দুল হান্নান, মিজানুর রহমান মিরু, সম্পাদক মন্ডলীর সদস্য-হাজী রমজান ভূঁইয়া, কেন্দ্রীয় সদস্য- লায়ন এমরানুল হক, মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল, সৈয়দ মনিরুজ্জামান, আজিজুল হুদা চৌধুরী সুমন, আবুল কালাম আজাদ টুলু, নজরুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন ইমরান, জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা, জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ আরিফ আলী, পল্লীবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, মটর শ্রমিক পার্টির সদস্য সচিব- আব্দুর রহিম প্রমূখ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments