কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো.মাহবুব আকনের পাশে দাড়ালেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.মহিববুর রহমান মহিব এমপি। গত রবিবার তিনি আহত আওয়ামীলীগ বাড়িতে ছুটে যান এবং তার সার্বিক খোঁজখবর নেন ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।
এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা, পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কলাপাড়ার পৌরসভার প্যানেল মেয়র মো.হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মো.মহিববুর রহমান এমপি সাংবাদিকদের বলেন,আওয়ামীলীগের কোন নেতা কর্মীদের দুর্ঘটনা বা অসুস্থতার খবর পেলেই ছুটে যাই সেখানে এবং চেষ্টা করি পাশে দাড়ানোর। তাছাড়া কলাপাড়া,রাঙ্গাবালি, মহিপুর ও কুয়াকাটার আওয়ামীলীগের দুর্দিনের ত্যাগি ও প্রবীণ নেতা কর্মীদের খুঁজে খুঁজে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেই।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.মাহবুব আকন।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments