ডেস্ক রিপোর্ট: অদিতি সংগীত নিকেতনের আয়োজনে প্রতি বছর বসন্ত উৎসব উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছর ১৬, ১৭ ও ১৮ মার্চ চট্টগ্রাম সিটির উত্তর কাট্টলী ইশান মহাজন এলাকায় তিন দিন ব্যাপী বসন্ত উৎসব ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আবৃত্তি, দলীয় সঙ্গীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এরই ধারাবাহিকতায় বীজন নাট্য গোষ্ঠীর নিয়মিত প্রযোজনা নাটক ‘শিখা চিরন্তন’ শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ছয়টায় মঞ্চস্থ হবে। নাটকটিতে ভাষা আন্দোল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা লাভে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অবদান, ১৯৭৫ পরবর্তী বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা ও তার অবদান অস্বীকার করার ষড়যন্ত্র এবং পরবর্তী প্রজন্ম ওই ষড়যন্ত্র থেকে বের হয়ে আসার বিষয়টি তুলে ধরা হবে।
দীপক চৌধুরীর রচনায় ও মোশাররফ ভূঁইয়া পলাশের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন সায়েম উদ্দিন, মোহাম্মদ রাশেদুল হাছান, আবদুল মান্নান, উম্মে কুলসুম কেয়া, রহিমা আক্তার প্রমা, জান্নাতুল ফেরদৌস দৃষ্টি, সৌরভ পাল, মোশারফ ভূঁইয়া পলাশ।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments