বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর গণিত বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১৩তম ঢাকা দক্ষিণ অঞ্চলের স্নাতক পর্যায়ের গণিত অলিম্পিয়াড। ২৫ নভেম্বর শুক্রবার দিনব্যাপী জমজমাট অলিম্পিয়াডে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ গণিত সমিতি, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ও স্নাতক গণিত অলিম্পিয়াড। সকালে বুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে উদ্বোধনের মাধ্যমে গণিত অলিম্পিয়াড শুরু হয়।
গণিতের প্রতি আগ্রহ ও জনপ্রিয়তা সৃষ্টি, গণিত ভীতি দূর করা সর্বোপরি গণিতের উৎকর্ষ সাধনের নিমিত্তে, গণিত সমিতি ২০০৯ সাল থেকে দেশ ব্যাপী স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে আয়োজন করে আসছে, যেখানে অংশগ্রহণকারীগণ গাণিতিক দক্ষতা ও বিশ্লেষণের পারঙ্গমতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে বলে ইতিমধ্যে জাতীয়ভাবে ব্যাপক সাড়া পড়েছে। এতে গণিতের ছাত্র ছাড়াও ঝপরবহপব এবং ঊহমরহববৎরহম ছাত্ররাও ব্যাপকভাবে উপকৃত হচ্ছে এবং মেধার স্বাক্ষর রাখছে। এই বাস্তবতায় দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপ্ত মেধা-বিকাশের সুযোগ করে দেয়ার লক্ষ্যে, বাংলাদেশ গণিত সমিতি দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক অলিম্পিয়াডের আয়োজন করছে। এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থানুকুল্যে, এ বছর ১৩তম ঢাকা দক্ষিণ আঞ্চলিক ¯œাতক গণিত অলিম্পিয়াড সহ মোট আটটি আঞ্চলিক অলিম্পিয়াডের আয়োজক করা হচ্ছে। গত ২৫/১১/২০২২ইং তারিখে একযোগে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এবং সিলেট এই ছয়টি অঞ্চলে আঞ্চলিক অলিম্পিয়াড একসাথে অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা দক্ষিণের আঞ্চলিক অলিম্পিয়াড বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা উত্তরের আঞ্চলিক অলিম্পিয়াড ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক অলিম্পিয়াড চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক অলিম্পিয়াড রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, রংপুর অঞ্চলের আঞ্চলিক অলিম্পিয়াড বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবং সিলেট অঞ্চলের আঞ্চলিক অলিম্পিয়াড নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আগামী ০২/১২/২০২২ইং তারিখে বরিশাল অঞ্চলের আঞ্চলিক অলিম্পিয়াড বরিশাল বিশ্ববিদ্যালয় এবং খুলনা অঞ্চলের আঞ্চলিক অলিম্পিয়াড যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রত্যেক আঞ্চলিক পর্যায়ের শ্রেষ্ঠ দশজন করে সর্বমোট ৮০ জন প্রতিযোগী নিয়ে আগামী ২৩/১২/২০২২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে চুড়ান্ত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে আয়োজক কমিটির (ঢাকা দক্ষিণ) আহবায়ক ও বুয়েটের গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. খন্দকার ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জীবন পোদ্দার, ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ড. খন্দকার ফরিদ উদ্দিন আহমেদ, আহবায়ক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, বুয়েট, ঢাকা; অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ উদ্দিন, সদস্য-সচিব, ১৩তম ঢাকা দক্ষিণ আঞ্চলিক স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২২; অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার, আহবায়ক, জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটি, বাংলাদেশ গণিত সমিতি; অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ গণিত সমিতি এবং অন্যান্য গণিতবিদগণ। এসময় বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
সব মন্তব্য
No Comments