মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ রাত পোহাইলে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২০২১-২২ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এতে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন শিক্ষক আক্তার হোসেন খোকন ও ইউপি সচীব ভাস্কর চন্দ্র পাল। ২০২১-২২ কার্যকরী পরিষদ নির্বাচনে কমিশন কর্তৃক ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বিকালে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অবস্থিত ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তারা ১৮ই সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিতব্য নির্বাচন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে বলে জানান। মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি পরিষদ ২০২১-২২ নির্বাচনে সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম ও মোঃ আবুল কালাম, সহ-সভাপতি পদে আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক পদে এহসান রেজা জিতু ও সঞ্জয় দেবনাথ, যুগ্ম-সাধারন সম্পাদক পদে মনিরুল মোর্শেদ রবিন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ স্বপন হাওলাদার ও মোঃ শামীম খান, কোষাধ্যক্ষ পদে মাহমুদুল হাসান ফরিদ, নির্বাহী সদস্য পদে জাহিদুল বারী খোকন ও নুর মোহাম্মদ জুয়েল প্রতিদ্বন্দীতা করছেন। উল্লেখ্য, মেহেন্দিগঞ্জে বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে ২০০০ সালে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব নামে ঐতিহ্যবাহী এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সাংবাদিকবৃন্দ তাদের নেতৃত্ব নির্বাচন করে থাকেন।
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
সব মন্তব্য
No Comments