প্রবাসী ও দেশের অভ্যন্তরে
ডেস্ক রিপোর্ট: পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের পোস্টাল ভোটিং কার্যক্রমে গতি এসেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা পর্যন্ত প্রবাসী ও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং ব্যবস্থায় মোট ৫ লাখ ৭১ হাজারের বেশি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
ইসির তথ্যমতে, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ভোটার নিজ নিজ ব্যালট গ্রহণ করেছেন। প্রাপ্ত ব্যালট ব্যবহার করে ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন প্রবাসী ভোটার ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।
ভোট প্রদান শেষে ৫ লাখ ৭ হাজার ৩২৭টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। এসব ব্যালটের মধ্যে ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি ব্যালট।
অন্যদিকে, ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (ICPV) ব্যবস্থার আওতায় বাংলাদেশ ডাক বিভাগ (বিডি পোস্ট) দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট প্রেরণ করেছে। এর মধ্যে ৬ লাখ ১০ হাজার ৬৫০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
ইসির তথ্য অনুযায়ী, দেশের ভেতরে অবস্থানরত ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন ভোটার ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভোট প্রদান শেষে ৫ লাখ ৬১ হাজার ১৩৯টি ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। এসব ব্যালটের মধ্য থেকে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি ব্যালট গ্রহণ করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিংয়ের আওতায় জমা হওয়া ব্যালটগুলো পর্যায়ক্রমে যাচাই-বাছাই করে গ্রহণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ব্যালট প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে।
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
সব মন্তব্য
No Comments