জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে মুর্শেদা খাতুন (১৮) নামে এক নববধূকে হত্যা করে মরদেহ ফাঁসিতে ঝুলানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিহতের লাশ মর্গে প্রেরণ করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার গুনারিতলা (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নববধূ ওই গ্রামের সোহাগ মিয়ার (২৩) স্ত্রী। অভিযুক্ত স্বামী বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, ২৭ দিন আগে গুনারিতলা (মধ্যপাড়া) গ্রামের জহুরুল ইসলাম যদুর ছেলে সোহাগ মিয়ার সাথে বগুড়া সারিয়াকান্দি উপজেলার ৯নং কুর্মিতলা ইউনিয়নের ছোনপচা গ্রামের সালেক আকন্দের মেয়ে মুর্শেদা খাতুনের বিয়ে হয়।
রোববার রাত পৌনে ১০টার দিকে বাড়ির লোকজন হঠাৎ শয়ন কক্ষে মোর্শেদা ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এদিকে সকালে নিহতের স্বজনরা ফেসবুকের মাধ্যমে ঘটনা জানতে পেরে মেয়ের শশুরবাড়িতে ছুটে আসেন।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল হক বলেন, নিহতের পরিবার দাবি করেছে যে, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments