সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ দেশের বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করছেন জামালপুরের সংস্কৃতিকর্মীরা। শহরের বিভিন্ন স্পটে গান পরিবেশন করে তারা সংগ্রহ করছেন ফান্ড। জমা পড়ছে নগদ টাকা, কাপড়-চোপড়সহ খাদ্যসামগ্রী। সংগ্রহকৃত সবকিছু অতি দ্রুত উপদ্রুত এলাকায় বিতরণ করা হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।
সরেজমিনে দেখা যায়, বুধবার বিকেলে শহরে বসবাসকারী কবি, শিল্পী এবং সাংস্কৃতিক কর্মীরা দয়াময়ী মোড়ে গণসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করে জনসাধারনের কাছ বানবাসী মানুষের জন্য সহযোগিতা কামনা করছে।
জানা গেছে, গত রবিবার (২৫ আগস্ট) থেকে তিন দিন যাবৎ শহরের বিভিন্ন স্পটে সংগীতশিল্পী ও কীবোর্ডিস্ট এম আর মুন্নার উদ্যোগে সংগীতের মাধ্যমে বন্যার্তদের জন্য ফান্ড গঠনের কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন কবি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, কবি ও সাংবাদিক রাজন্য রুহানি, কবি ও বাচিকশিল্পী ফারজানা ইসলাম, কবি তিলোত্তমা সেন, সাংবাদিক সুমন মাহমুদ, বাচিকশিল্পী এম আর আই রাসেল, মঞ্চ অভিনেতা সাগর মূখার্জী।
এছাড়াও এ কার্যক্রমে অংশ নেন কণ্ঠশিল্পীদের মধ্যে আনিসুর রহমান, লাঞ্জু শাহ, আব্দুল খালেক, আলীরাজ বাঙালি, নিশাদ আনন্দ, আঁখি, হিটু বাউল, বুশরা, মৌ, ফেরদৌস ফকির প্রমুখ।
এ কর্মসূচির উদ্যোক্তা কণ্ঠশিল্পী এম আর মুন্না জানান, দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি হৃদয়কে নাড়া দিয়েছে প্রবলভাবে। তাই বানভাসি মানুষজনদের জন্য সংস্কৃতিকর্মীদের নিয়ে কিছু করার সিদ্ধান্ত নিই। দুই দিনে আমরা গানে গানে অর্থ সংগ্রহ করেছি। অনেকে কাপড়চোপড়ও দিয়েছেন। সংগ্রহকৃত এই ত্রাণ বানবাসী এলাকায় দ্রুত পাঠানো হবে।
এ বিষয়ে কবি ও সরকারী আশেক মাহমুদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী জানান, দেশের বন্যার্ত মানুষজনের সাহায্যার্থে জামালপুরে সংস্কৃতিকর্মীরা এগিয়ে এসেছেন সেজন্য সবাইকে সাধুবাদ জানাই। এতে সবার স্বতস্ফুর্ত অংশগ্রহণ একটা ইতিবাচক অধ্যায়। বর্তমান প্রেক্ষাপটে 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য' কথাটিই যেন প্রতিফলিত হচ্ছে দেশের ভেতর। দলমত নির্বিশেষে সবাই যদি এগিয়ে আসে তবে যে কোন সমস্যা ও সংকট দ্রুত কাটিয়ে উঠা সম্ভব।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments