মো.পাভেল ইসলাম রাজশাহী: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের প্রচেষ্টায় রাজশাহী থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে বিমান চলাচল। আগামী ১৭ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে নভোএয়ারের ১ম ফ্লাইট রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কক্সবাজার পৌছাবে ১২টায়। রবিবার (৩০ অক্টোবর) থেকে অনলাইনে টিকেট বিক্রি শুরু করেছে নভোএয়ার।
নভোএয়ার এর রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী জানান, রবিবার (৩০ অক্টোবর) থেকে রাজশাহী-কক্সবাজার রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে। টিকেটের সর্বনিম্ন মূল্য ৫ হাজার ৯০০ টাকা। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। প্রতি সপ্তাহে রবিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে ১ ঘন্টা ৩০ মিনিট।
উল্লেখ্য, ২৬ অক্টোবর নগর ভবনে নভোএয়ারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের এক সভায় রাজশাহী- কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়।
স্টাফ রিপোর্টার: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স ...
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বলেছেন, “আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনাকে যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত ...
স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অ ...
সব মন্তব্য
No Comments