গাজীপুর , বিশেষ প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির নব নব আবিষ্কারে আজকের পৃথিবী যখন বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে, সমাজ, সভ্যতা আর পৃথিবী যখন প্রতিনিয়ত আমূল বদলে যাচ্ছে তখন পরিবর্তিত পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলত হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হবে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার 'ডিজিটাল বাংলাদেশ' এর সুফল প্রত্যন্ত অঞ্চলের মানষের হাতের মুঠোয় পৌঁছে গেছে। এর ফলে সময় ও অর্থের সাশ্রয় হয়েছে, দুর্নীতি দূর হয়েছে, হয়রানির অবসান হয়েছে।
প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের দেশের সঠিক ইতিহাস জানতে ও জানাতে ও বই পড়তে আগ্রহী হবার আহ্বান জানান।
তিনি আজ সকালে শ্রীপির উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. সামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) আল মামুন প্রমুখ।
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments