ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মাননীয় আচার্য মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।আজ সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সম্প্রতি এ সৌজন্য সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহামান্য রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেন। এ সময় মহামান্য রাষ্ট্রপতির কাছে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ অ্যন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের মেয়াদ সমান করার আহ্বান জানান। একই সঙ্গে বন্ধুবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য গবেষণার অগ্রগতি তুলে ধরেন।
এছাড়াও উপাচার্য মহামান্য রাষ্ট্রপতিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্থানাভাবের বিষয়টি তুলে ধরেন। উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীদের জন্য নিজস্ব কোন বাসস্থান নেই। বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এসকল শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসস্থান অতি প্রয়োজন।
সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের কার্যক্রমে মাননীয় আচার্য মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ সন্তুষ্টি প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: ঢাকার গুলশানে পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিকল ভাঙার উদ্দেশ্য কেবল একটি স্বৈরাচারী বা নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটানো নয়; বরং এমন একটি শিকলবিহীন গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠান ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর জাতীয় ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বি ...
সব মন্তব্য
No Comments