স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, এ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল মনোনয়নপত্র জমা দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
ইসি সূত্র জানায়, দলীয় প্রার্থীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে করে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তুলনামূলকভাবে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশন আরও জানায়, নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হবে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ইসি কর্মকর্তারা বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩০০টি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পরবর্তী ধাপে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছেন না তারা। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহ ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় বেতন স্কেল (নবম পে স্কেল) অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম ঠিক করেছে সরকার। বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: প্রকল্প পাসের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এব ...
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেনের একটি বোগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। এদিকে ...
সব মন্তব্য
No Comments