মহসিন মিঞা লিটন(বরিশাল)উজিরপুর: বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্র্রীয় সভাপতি মোঃ শাহে আলম বলেছেন-বাংলাদেশে আর কোনদিন সাম্প্রদায়িক অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতে পারবে না, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, উন্নতি সমৃদ্ধশালী দেশে পরিনত করতে হলে সবার আগে শিক্ষিত জনগোষ্ঠী দরকার। সে লক্ষে সরকার সারাদেশে অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন এবং শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করে চলেছেন। এ ছাড়া স্বাস্থ, কৃষি, যোগাযোগ ব্যবস্থাসহ সকল দপ্তরে ব্যাপক উন্নয়ন হয়েছে। ৮ অক্টোবর শুক্রবার উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১০টায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভা ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আঃলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়াম্যান সীমা রানী শীল, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সহদেব কুমার দাস। সভায় উপস্থিত ছিলেন উপজেলার সাবেক আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, ছাত্রলীগের সাবেক আহবায়ক তাপস রায়, প্রেসক্লাবের সভাপতি মহসিন মিঞা লিটন, সম্পাদক মিজানুর রহমান রনি, ইউপি চেয়ারম্যান ডাঃ হালিম সরদার, মোঃ ইউসুফ হোসেন হাওলাদার, মোঃ সরোয়ার হোসেন, বেবী রানী, শাহিন হাওলাদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা ও উজিরপুর কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বরুন মিত্র। এ সময় এমপি শাহে আলম উপজেলার ১১৬টি মন্দর ও মন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শুভেচ্ছা উপহার হিসাবে ৫শ কেজি চাল ও পুরোহিতদের জন্য ১ হাজার করে টাকা তুলে দেন। এ সময় এমপি প্রতিটি ইউনিয়নে একটি মডেল কেন্দ্রীয় মন্দির নির্মাণ করার ঘোষনা দেন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন বেইলি রোডের নাটকপাড়ায় শিশুতোষ নাটক উপভোগ করতে পরিবারসহ উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে নাট ...
স্টাফ রিপোর্টার: যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট সহজে কাটবে না—এমন সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বিশ্বজুড় ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার অধিবেশনের শেষ পর্যায়ে স্পিকার এ ঘোষণা দেন।
এর আগে সকালে স্পি ...
অনিক রায়,ফরিদপুর অফিস: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত ও অস্থিরতার আবর্তে আরেকটি বাংলাদেশি প্রাণ নিভে গেল দূর প্রবাসে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ফরিদপুরের ...
সব মন্তব্য
No Comments