রংপুর অফিস: কুড়িগ্রামের রাজারহাটের বাসিন্দা ও নদীবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন নদী আন্দোলনকারী এই সংগঠক। রবিবার (২৫ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট থানায় তিনি জিডি করেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জিডি নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত শনিবার (২৪ আগস্ট) রাতে ০১৭২৮৯১১৭৩৪ নম্বর থেকে তুহিন ওয়াদুদের মুঠোফোনে কল করে জীবননাশের হুমকি দেন এক ব্যক্তি। ড. তুহিন ওয়াদুদ রবিবার রাজারহাট থানায় জীবননাশের হুমকিতে নিরাপত্তা ও প্রতিকার চেয়ে সাধারণ ডায়রি (জিডি) করেন।
ড. তুহিন ওয়াদুদ আশঙ্কা প্রকাশ করে জিডিতে উল্লেখ করেন, ‘হুমকিদাতা নিজের পরিচয় দেননি। হুমকিদাতা বলেছেন, আমার ও আমার পরিবারের সদস্যদের অস্তিত্ব শেষ করে দেবেন।’
জানতে চাইলে অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘আমরা রাজারহাটে চাকিরপশার নদী সুরক্ষার দাবিতে কয়েকবছর ধরে আন্দোলন করে আসছি। আমি নিজে এই আন্দোলনের সমন্বয়ক। উচ্চ আদালতের নির্দেশনা আছে অবৈধ দখলদার উচ্ছেদের। সেকারণেই দখলদারদের পক্ষে কেউ এই হুমকি দিয়েছেন বলে ধারণা করছি। পুলিশ তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।’
প্রসঙ্গত, রাজারহাটের চাকিরপশার নদীর কয়েকটি মৌজা বিল শ্রেণিভুক্ত। নদীটির ২০০ একরের বেশি জায়গা অবৈধভাবে দখল হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, জাতীয় নদীরক্ষা কমিশনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি দখলমুক্ত করে নদী উদ্ধারে আদালতের নির্দেশনা আছে। বর্তমান ওই কয়েকটি মৌজাভুক্ত জমির খাজনা গ্রহণ, খারিজ, বিক্রি বন্ধ আছে। জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে ১৪১ একর এলাকাকে মুক্ত জলাশয় ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট দখল উচ্ছেদে জেলা প্রশাসন কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments