ডেস্ক রিপোর্ট: মাইম আইকন কাজী মশহুরুল হুদার তত্বাবধানে ঢাকায় বাঙলা মূকাভিনয়ের প্রযোজনা কেন্দ্রিক কর্মশালা শুরু হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। ১২ ফেব্রুয়ারি সন্ধা সাড়ে ছয়টায় প্রদর্শনীর মধ্যে দিয়ে আয়োজনটি সমাপ্ত হবে। কর্মশালাটি প্রতিদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র ইতোমধ্যে দেশের পাঁচটি বিভাগে বাঙলা মূকাভিনয়ের স্বরূপ বিনির্মাণের লক্ষ্যে কর্মশালা সম্পন্ন করেছে। মাধ্যমে বাঙলা মূকাভিনয়ের স্বরূপ বিনির্মাণের প্রচেষ্টা হিসাবে এই প্রযোজনাটি মঞ্চস্থ হবে ঢাকার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে।
এ উপলক্ষ্যে আয়োজিত কর্মশালার নিবন্ধন (ফিস মুক্ত) চলছে। মূকাভিনয় চর্চার সাথে যুক্ত ও যাদের পূর্ব অভিজ্ঞতা আছে, তারা কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। ইতিপূর্বে যারা দেশব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন তাদের অগ্রাধিকার দেয়া হবে। নিবন্ধিত ও আগ্রহীদের আগামী ৭ ফেব্রুয়ারি দুপুর দুইটায় এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে জানুয়ারি ৩১ এর মধ্যে। কর্মশালা পরিচালনা ও প্রযোজনা নির্মাণ করবেন বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক, মাইম আইকন কাজী মশহুরুল হুদা। মশহুরুল হুদা আশির দশকে আইটিআইয়ের বৃত্তি নিয়ে আমেরিকায় মূকাভিনয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন ও গবেষণায় নিয়োজিত হন
কর্মশালার ব্যাপারে বিস্তারিত জানতে ও কর্মশালায় নিবন্ধন করার জন্য সমন্বয়কারী মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজনের সাথে (০১৭১৪০৬৫৩৫৩ নম্বরে) যোগাযোগ করার অনুরোধ রইল।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments