ডেস্ক রিপোর্ট: লঘুচাপটি বর্তমানে দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে। মৌসুমী লঘুচাপের বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছুজায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা, বগুড়া ও নেত্রকোনা জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদুতাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা
অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কি. মি.। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৬৩%
আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ৪৮ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ২১ মিনিটে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনে বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে।
ডেস্ক রিপোর্ট: দেশের ওপর বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, অন্তত আগামী ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা যায়, ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলাপ্রশাসকদের ভূমিকা তাৎপর্যপূর্ণ। কারণ প্রতিটি জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকগণ ...
স্টাফ রিপোর্টার: উর্দুভাষীদের জীবন মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন কাউন্সিল অফ মাইনোরিটিজ। সংগঠনপির পক্ষ থেকে বলা হয়েছে, জীবনমান উন্নয়নে উর্দুভাষীদের ক্যাম্প জীবনের অবসান করে প ...
সব মন্তব্য
No Comments