ডেস্ক রিপোর্ট: আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গতরাতে এমভি অভিযান-১০ লঞ্চের অগ্নিকান্ডে হতাহতের ঘটনা করুণ ও মর্মস্পর্শী। ঢাকা থেকে এই লঞ্চটি ৪০০ জন যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওয়ানা দেয়। অগ্নিকান্ডের সময় লঞ্চটিতে ১০০০ এর মতো যাত্রী ছিল। পোড়া ওই লঞ্চ থেকে এ পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। ৯০ জনকে দগ্ধ ও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় সারা জাতির ন্যায় আমিও বিমর্ষ বেদনায় শোকাহত। এই শোক সহজে সহ্য করার মতো নয়। বর্তমান সরকারের আমলে সারাদেশে শোকের কালো মেঘ সবসময় আচ্ছন্ন থাকে। অখন্ড কর্তৃত্বের অধিকারী ক্ষমতাসীনদের বেপরোয়া কর্মকান্ডে দেশব্যাপী যেন অনিয়মেরই রাজত্ব চলছে। জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাকে আটকিয়ে ফেলা হয়েছে। জনগণের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করে দেশ পরিচালনার জন্যই দেশব্যাপী হত্যা, গুম, খুন, অপহরণের পাশাপাশি সড়ক, রেল ও নৌপথে দূর্ঘটনার সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। জনগণের কাছে জবাবদিহিহীন সরকারের খামখেয়ালীপনায় সড়ক, রেল ও নৌপথে নৈরাজ্য যেন স্থায়ী আসন করে নিয়েছে। দলবাজী ও দুর্বৃত্তপনার জন্যই বিভিন্ন সেক্টরে এখন মাফিয়াদের রাজত্ব কায়েম হয়েছে। গণতন্ত্র ও আইনের শাসনের অভাবে সর্বত্র দুর্বৃত্তদের দাপট বিদ্যমান। কোথাও নিয়ম-পদ্ধতির কোন বালাই নেই। আর সে কারণেই জীবন দিতে হচ্ছে নিরীহ যাত্রীদের। এই অগ্নিকান্ডে হতাহতের হৃদয়স্পর্শী ঘটনা দুঃশাসনেরই এক নিকৃষ্ট নমূনা। গতরাতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহতদের আশু সুস্থতা কামনা করছি।”
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments