১৭টি সংগঠনের যৌথ মানববন্ধন ও সমাবেশেনেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার: নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক নেতৃবৃন্দ। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং একটি ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।
আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশসহ ১৭টি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ সব কথা বলেন তারা। সমাবেশে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মোহাম্মদ আলী বলেন, কৃষিনির্ভর মানুষের হাজার হাজার একর জমি জ্বালানির নামে অধিগ্রহণ করে তাদের বাস্তুহারা করা হয়েছে। কিন্তু যুদ্ধ শুরু হলে দেখা গেল, এসব জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়, ফলে সার ও শিল্প উৎপাদন ব্যাহত হয়। অথচ যেসব দেশ আমাদের পরামর্শ দেয়, তাদেরও সবসময় সূর্যালোক থাকে না তবুও তারা নবায়নযোগ্য জ্বালানিতে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে পর্যাপ্ত সূর্যালো থাকা সত্ত্বেও আমরা সেই সম্ভাবনা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছি।
নবায়নযোগ্য শক্তিতে রুপান্তরের এখনই সময় উল্লেখ করে সুন্দরবন ও উপকুল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র বলেন, নবায়নযোগ্য জ্বালানির (সূর্য, বায়ু, জল) ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও পরিকল্পনা ও বিনিয়োগের অভাবে তা কাজে লাগানো যাচ্ছে না। অন্যদিকে উপকূলজুড়ে একের পর এক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ করে সুন্দরবনের মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলছে। ওই সকল প্রকল্প বন্ধ করে পরিবেশ, সাগর, বন ও মৎস্যসম্পদ রক্ষা করতে হবে। সরকারের প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানিতে সর্বোচ্চ বিনিয়োগ নিশ্চিত করে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
ব্রাইটার্স’র সোহানুর রহমানের সঞ্চালনায় কর্মসূচীতে আরো বক্তৃতা করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র শাহরিয়ার শাওন ও জাহিদ হাসান, ব্রাইটার্স-এর সাইদুর রহমান সিয়াম, ওসিআরইসি’র আবু সাদা’ত মো. সায়েম, গর্জন-এর ফারজানা উর্মী, মিশনগ্রীন-এর আরমান প্রমূখ।
একই দাবিতে বাগেরহাট জেলার মোংলা, বরগুনা জেলার বরগুনা সদর, তালতলী ও পাথরঘাটা, পটুয়াখালী জেলার কলাপাড়া, কক্সবাজার জেলার পেকুয়া ও কুতুবদিয়া, জামালপুর জেলার জামালপুর সদর এবং পাবনা জেলার চাটমোহরসহ বিভিন্ন স্থানে সমাবেশ, মানববন্ধন, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বিশ্বব্যাপী একটি শক্তিশালী ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments