বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদের (উচাকপ) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২৩ মে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উচাকপ-এর সভাপতি মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উচাকপ-এর সাধারণ সম্পাদক এ কে এম আফতাবুজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক প্রধান অতিথির বক্তব্যে উচাকপের সকল সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরিরত উত্তরবঙ্গের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে মেলবন্ধন তৈরিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় রেখে পারস্পরিক বন্ধনকে আরও জোরদার করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উচাকপ-এর সদস্যরা কার্যকরী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত উত্তরবঙ্গের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র এবং নৈশভোজে অংশ নেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments