সিংড়া (নাটোর) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবি জানিয়েছেন নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির নেতারা। শনিবার রাতে ওয়ার্ড বিএনপির সম্মেলনে এ দাবি জানানো হয়।
শনিবার (২১ নভেম্বর) রাত ৮টায় সিংড়া পৌরসভার চাঁদপুর মহল্লায় ৪নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তারা সরকারের কাছে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানানো হয় এবং তাঁর সুস্থতায় দোয়া করা হয়।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এড. মজিবুর রহমান মন্টু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ।
প্রধান বক্তার বক্তব্যে দাউদার মাহমুদ বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতির সহধর্মিণী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছেন। বর্তমানে তার উনśত চিকিৎসা প্রয়োজন। সরকারের কাছে মানবিক দাবি করছি তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিন। এছাড়াও বেগম জিয়ার সুচিকিৎসার দাবিতে রাজপথে যেকোন কর্মসূচি সফল করার আহবান জানান তিনি।
সিংড়া পৌর বিএনপির আহবায়ক এড. আলী আজগর খান'র সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব তায়জুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. শামীম হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেন, মহিদুল ইসলাম, বোরহান উদ্দিন বাবু, আব্দুল্লাহ্ আল-কাফি, উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান, সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন প্রমুখ।
সম্মেলনে সিংড়া পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আলহাজ্ব সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে আবু আলী মোল্লা ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুস সামাদের নাম ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments