ডেস্ক রিপোর্ট: ভর্তি ফর্ম কেনার পর এখন আবার ভর্তির আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদা করে অর্থ চাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স আজ ৫ নভেম্বর সংবাদপত্রে প্রকাশের জন্য এক যুক্ত বিবৃতিতে বলেন, গুচ্ছ ভর্তি পরিক্ষার অন্যতম উদ্দেশ্য ছিল ভর্তিচ্ছুদের ভোগান্তি কমানো, অর্থ ও শ্রমের অপচয় বন্ধ করা। কিন্তু অত্যান্ত দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে ভর্তি পরিক্ষার ফর্ম বিক্রির পরও এরই মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে ভর্তির জন্য আবেদন ফি ৬৫০ টাকা করে চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যদি কোন শিক্ষার্থী ৪ টি ইউনিটেও ভর্তির আবেদন করতে চায়, তবে তার জন্য তাকে গুনতে হবে ২,৬০০ টাকা। অন্য ১৯ টা বিশ্ববিদ্যালয়ও একই পথে পা বাড়াবে এই আশঙ্কা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণ প্রতিযোগিতা ও অনিশ্চয়তা থাকে, এতে শিক্ষার্থীরা আশঙ্কা করছেন যে, কেবলমাত্র আবেদন করতেই প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে খরচ হবে ৫০,০০০ টাকা। অপচয় কমানোর কথা বলে আবার এই বিপুল পরিমাণ আবেদন ফি চাওয়া শিক্ষার্থীদের সাথে প্রতারণার সামিল। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর ব্যবসায়ী মানসিকতা উন্মোচিত হয়ে পড়েছে। এখানে শিক্ষার্থীদেরকে তারা বানিয়েছেন ক্রেতা।
নেতৃবৃন্দ আরও বলেন, এই পরিমাণ আবেদন ফি রাখলে বহু শিক্ষার্থীর পক্ষেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব হবে না। এভাবে শিক্ষা বাণিজ্যের মধ্য দিয়ে একটা বিপুল অংশের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করে দেওয়ার পায়তারা চলছে সর্বস্তরে। এই আয়োজন রুখে দিতে আজ শিক্ষার্থীদেরকে সংগঠিত হতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা হওয়া বিশ্ববিদ্যালয় গুলোর এই আবেদন ফি বাতিলের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
সব মন্তব্য
No Comments