স্টাফ রিপোটার: মহান বিজয় দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা।
সকাল সাড়ে আটটায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পার্ঘ্য অর্পন শেষে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীনতা লাভ করেছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অনেক রক্তের বিনিময়ে অর্জিত। দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ পেয়েছি আর তার কন্যা শেখ হাসিনা আমাদের দেশকে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে।
কামরুল হাসান রিপন বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে যে বীর শহীদরা নিজের জীবন উৎসগ করে দিয়েছেন তারা বাঙালির হৃদয়ে আজীবন বেচে থাকবেন। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।’
এসময় ঢাকা মহানগির দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ছাড়াও তার অন্তর্গত বিভিন্ন থানা এবং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিকল ভাঙার উদ্দেশ্য কেবল একটি স্বৈরাচারী বা নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটানো নয়; বরং এমন একটি শিকলবিহীন গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠান ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর জাতীয় ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগরের ঐতিহাসিক গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ইত ...
সব মন্তব্য
No Comments