রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রতি বছরের ন্যায় এ বছরও বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার এবং জিপিএ ফাইভ উভয় ক্ষেত্রে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে এ বছর পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। ৫টি বিদ্যালয় থেকে একজনও পাশ করতে পারেনি।
এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৫১৫টি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী। পাশ করেছে ৪৮ হাজার ৫৫৫ জন। এর মধ্যে ছাত্রী ২৮ হাজার ৬০০ জন এবং ছাত্র ১৯ হাজার ৯৫৫ জন।
জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৫৮৫ জন ছাত্রী এবং ১ হাজার ১৯৩ জন ছাত্র।
এ বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে ২৩ হাজার ৮৬৭ জন। পাশ করেছে ২০ হাজার ৪৬ জন। এর মধ্যে ছাত্রী হচ্ছে ১১ হাজার ১৩৯ জন এবং ছাত্র ৮ হাজার ৯০৭ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে ৪৮ হাজার ৪৫০ জন। পাশ করেছে ২৩ হাজার ৯০৭ জন। এর মধ্যে ছাত্রী হচ্ছে ১৫ হাজার ৪৪৩ জন এবং ছাত্র ৮ হাজার ৪৬৪ জন। ব্যবসা শিক্ষায় অংশ নিয়েছে ৮ হাজার ১৪১ জন। পাশ করেছে ৮ হাজার ৬০২ জন। এর মধ্যে ছাত্রী হচ্ছে ২ হাজার ১৮ এবং ছাত্র ২ হাজার ৫৮৪ জন। বরিশালে শিক্ষাবোর্ডের অধীন ৬ জেলার মধ্যে পাশের হারে এগিয়ে পটুয়াখালী জেলা। ওই জেলার ২৭৩ বিদ্যালয় থেকে ১১ হাজার ৩০৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৮ হাজার ৫৮২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪২৮ জন। পর্যায়ক্রম বরগুনা জেলার ১৬০টি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৬ হাজার ৪২৩ জন। পাশ করেছে ৫ হাজার ২৫২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৪৮জন।
বরিশালের ৪৩৪টি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে ২০ হাজার ৩৪৭ জন। পাশ করেছে ১৬ হাজার ৫৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৭৫ জন। পিরোজপুরের ২৫৪টি বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ৮ হাজার ৮৯ জন। পাশ করেছে ৬ হাজার ৯৬২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৪৬ জন।
ভোলা জেলার ২২১টি বিদ্যালয় থেকে এ বছর পরীক্ষা দিয়েছে ১১ হাজার ২৫৭ জন। পাশ করেছে ৭ হাজার ৬২৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৪০ জন। ঝালকাঠীতে ১৭৩টি বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ৫ হাজার ৩০৬ জন। পাশ করেছে ৪ হাজার ৮০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৪১ জন।
বরিশাল শিক্ষাবোর্ডের অধীন ৫টি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৩৩ জন শিক্ষার্থী। এদের মধ্যে একজনও পাশ করতে পারেনি। একইভাবে অপর ৭টি বিদ্যালয় থেকে ১২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে মাত্র ১০ জন। ৫টি বিদ্যালয় থেকে একজন করে এবং ২টি বিদ্যালয়ে ২ ও ৩ জন পরীক্ষার্থী পাশ করে।রাহাদ সুমন,বরিশাল
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) তাপসী রাবেয়া হলের বার্ষিক সাংস্কৃতিক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী আজ সোমবার বিকেলে হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত চিত্র প্রদর্শনীতে একটি শিল্পকর্ম নিয়ে বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। সমালোচনার মুখে সোমব ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সোমবার (১০ ...
সব মন্তব্য
No Comments