স্টাফ রিপোর্টার: আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন। কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগস্টের শেষ দিকে তফসিল ঘোষণা করে অক্টোবরে প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হতে পারে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১টা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি বিষয়ক অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চার নির্বাচন কমিশনার এবং ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে জানানো হয়, নির্বাচনের জন্য ব্যালট বাক্স, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার প্রস্তুত রয়েছে এবং ভোটার তালিকার কাজও চূড়ান্ত হয়েছে। তবে ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে নির্বাচন আয়োজনের বাজেট কিছুটা কমানো যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে। কমিশনার আব্দুর রহমানেল মাহমুদ বলেন, অক্টোবরে নির্বাচন করতে হলে অন্তত দেড় মাস আগে তফসিল ঘোষণা করতে হবে এবং সরকারের নির্দেশনা পেলেই কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, দেশে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, পার্বত্য ছাড়া ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩০টি পৌরসভা ও ১৩টি সিটি করপোরেশনের বিভিন্ন পদে ভোট হবে। প্রায় দুই বছর ধরে দেশের বেশিরভাগ স্থানীয় সরকার প্রতিষ্ঠান জনপ্রতিনিধিশূন্য রয়েছে।
এদিকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের জন্য ৪ হাজার ৪০১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের চেয়ে প্রায় ৪৯ শতাংশ বেশি। ইসি আগেই স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৫ হাজার ৫০ কোটি টাকা চেয়েছিল। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বর্ষা শেষে সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী এক বছরের মধ্যে পাঁচ স্তরের সব নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা ভোট হতে পারে বলে ইসি সূত্র জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ রবিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়; ...
সব মন্তব্য
No Comments