ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ১৩টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বুধবার (২৩ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হচ্ছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল আজাদ মজুমদার এতথ্য জানান।
তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যারা অংশগ্রহণ করছেন তারা হলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান মন্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুন হক নূর, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের ড. আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির তানিয়া রব, ১২ দলীয জোটের শাহদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসন প্রিন্স এবং গণফোরামের ডা. মিজানুের রহমান।
এরআগে মঙ্গলবার (২২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টা দেমের অন্য চারটি রাজনৈতিক দলের (বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন) সঙ্গে বৈঠক করেন।
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও ব ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ০। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্য ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টা ও সং ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ...
সব মন্তব্য
No Comments