স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের সুপারিশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকরা যদি নির্বাচন করতে চান তাহলে আগে চাকরি ছেড়ে দিতে হবে।
বৃহস্পতিবার ২ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউনেস্কোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমি ভাবছি, আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট না করে এবং সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে। শিক্ষকরা যেন লোকাল গভর্নমেন্ট ইলেকশনে না যায়। যেতে হলে তারা যেন চাকরি ছেড়ে চলে যায়।”
শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সরকারের বিনিয়োগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “শিক্ষকদের প্রশিক্ষণের জন্য, উন্নয়নের জন্য যে বিনিয়োগ করছি সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি। সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। এটার সফলতা আপনাদের সবার ওপর নির্ভর করছে। যেকোনো মূল্যের বিনিময়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে।”
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষকরা নির্বাচনী কাজে যুক্ত হলে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয় এবং শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়। তাই শিক্ষকদের মূল দায়িত্বে ফিরিয়ে আনতে এবং শিক্ষাব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ জরুরি।
উল্লেখ্য, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনে সরকারি-বেসরকারি অনেক শিক্ষক প্রার্থী হন এবং নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
স্টাফ রিপোর্টার: সরকার ৪০ সদস্য বিশিষ্ট ‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি (এনসিইসিসি)’ গঠন করেছে।প্রধানমন্ত্রী তারেক রহমান এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্য হিসেবে রয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার স ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্র ...
স্টাফ রিপোর্টার: হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের আবশ্যিক তথ্য প্রদানের বিষয়ে নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়।পত্রে হজে ...
সব মন্তব্য
No Comments