স্টাফ রিপোর্টার: প্রতিমন্ত্রী মর্যাদায় খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান ও অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার (১০ নভেম্বর ) রাতে মন্ত্রী পরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি কেরছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান ও অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে প্রতিমন্ত্রী মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।
প্রধান উপদেষ্টার সহায়তায় খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ড. সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়ে শহরের বস্তিতে আশ্রয় নেওয়া দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, স্থায়ী আবাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি ও জলবায়ু উদ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপঢাকা, ০২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে আজ জাতীয় সংসদ ভবনে তাঁর কার্ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় "মুরাসু" উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে এটি এ ...
সব মন্তব্য
No Comments