কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পাখি শিকারীদের কাছে বন্দি থাকা ১৫ টি দেশী তিলা ঘুঘু অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুর তিনটার দিকে থানার সম্মুখ্যে ঘুঘুগুলো অবমুক্ত করা হয়। পর্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা গ্রাম থেকে খাচায় বন্দি অবস্থায় এসব ঘুঘু উদ্ধার করে স্বেচ্ছাসেবী প্রানিকল্যান সংগঠন এনিমেল লাভার অফ কলাপাড়া শাখার সদস্যরা। এ সময় পাখি শিকারের ফাঁদ (জাল) পুড়িয়ে ফেলেন তারা। এর আগেও শিকারীদের কাছ থেকে বেশ কিছু বন্যপ্রানী উদ্ধার করে অবমুক্ত করেছে এই সংগঠনটি।
স্বেচ্ছাসেবী প্রানিকল্যান সংগঠন এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, তারা গোপন সংবাদের ভিক্তিতে এসব ঘুঘু উদ্ধার করেন। পরে কলাপাড়া থানার ওসি ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব ঘুঘু অবমুক্ত করা হয়েছে ।
রাহাদ সুমন,বরিশাল : শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির একপর্যায়ে শিক্ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে আটক করেছে স্থানীয়রা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হলে সেটিকে একনজর দেখতে উৎসুক মা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
সব মন্তব্য
No Comments