জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রীতিলতা হল ছাত্রলীগের উদ্যোগে কর্মচারী এবং দুস্থ মানুষদের মাঝে ইফতার বিতরণ ও হলের নতুন নামাজ কক্ষের জন্য কোরআন শরীফ ও তসবীহ্ এর ব্যবস্থা করা হয়েছে হয়েছে।
০১ এপ্রিল প্রীতিলতা হল গেইটের সামনে এই আয়োজন করা হয়। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন হলের প্রভোস্ট ও প্রীতিলতা হল ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।
এ বিষয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান লিটন বলেন, প্রীতিলতা হলের নেতাকর্মীদের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসার দাবিদার এবং খুবই ভালো একটি উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় আমরা ছাত্রলীগ নতুন কিছু করতে চাই। আমরা চাই তোমরা সামনে এরকম আরও ভালো কাজ করবে।
সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, প্রীতিলতা হলের মতো এরকম ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। এবং তিনি হল ছাত্রলীগের প্রশংসা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ইশরাত জাহান নিশাত,সহ সভাপতি ফারহীন তাসনোভা মুমু, সহ সভাপতি জেবুন্নেসা পাঠান কল্যাণী, উপ-প্রচার সম্পাদক নাবিলা হক মিতু সহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং হল ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments