ডেস্ক রিপোর্টঃ বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন ও আমরা কক্সবাজারবাসী ঢাকার আয়োজনে ২০ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে পাহাড় কাঁটা বন্ধের দাবীতে এক মানবন্ধন ও সমাবেশ সংগঠনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে ও মহাসচিব এইচ এম আরমান সঞ্চালানায় অনুষ্ঠিত হয় ।
মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএন জোটের মহাসচিব সাবেক মেজর ডা: শেখ হাবিবুর রহমান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ন্যাপ এর মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ডিআইজি বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, বাকশাল এর মহাসচিব মোঃ আব্দুল কাইয়ুম, মঙ্গল পার্টির চেয়ারম্যান কবি জগদিশ বড়–য়া পার্থ, এনডিপির মহাসচিব এম মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিক ও সংগঠক মোস্তফা আল ইহযায, ডঃ হাবিবুর রহমান খান, জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের সভাপতি রেহেনা আকতার রেনু, লায়ন রেজাউল করিম খন্দকার, জাতীয় রাজনীতিবিদ, মানবাধিকার ব্যক্তিত্ব ও পরিবেশবিদগণ ।
মানববন্ধনে প্রধান অতিথি বলেন জলবায়ু বির্পযয়ের কারনে আজ সিলেটেসহ দেশের নিম্ন অঞ্চল ডুবে গেছে । জলাবদ্ধতায় চট্রগ্রাম এর নগর জীবন আজ অচল প্রায় এর অন্যতম কারন নির্বিচারে পাহাড় কর্তন ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আতা উল্লাহ খান বলেন
বর্তমানে কক্সবাজার এর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন, রোহিঙ্গা ক্যাম্প এলাকা, মহেশখালী, চকরিয়া, চ্ট্রগ্রাম, সিলেটে চলছে অবাধ পাহাড় নিধন। পাহাড় খোকোরা এতই শক্তিশালী যে কেউ এর প্রতিবাদ করলে থাকে জীবন নাশের হুমকি দেওয়া হয়। মিথ্যা মামলায় ফাঁসানো হয় ।
এমই এক ঘটনা ঘটল কক্সবাজার জেলার পালংখালী ইউনিয়নে বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীকে জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে ফাঁসানো হচ্ছে মিথ্যা মামলায়। তার অপরাধ তিনি এলাকায় পাহাড় কাঁটার প্রতিবাদ করেন।
বক্তারা সমাবেশ হতে কঠোর প্রতিবাদ ও কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন অবিলম্বে পাহাড় কাটা বন্ধ করতে হবে। পাহাড় কর্তনকারী জাতীয় দুশমন গডফাদেরকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে। মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের হয়রানি বন্ধ করতে হবে। পাহাড় কাঁটার বিরুদ্ধে কঠিন আইন প্রণয়ন করতে হবে।
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments